অধ্যায় ভিত্তিক লেখা সমস্যা
অধ্যায় : এক (যোগ)
১। শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের ১৮ জন খেলোয়াড় বাংলাদেশে খেলতে এসেছেন। বাংলাদেশ দলেও ১৮ জন খেলোয়াড় আছেন। দুই দলে মোট কতজন খেলোয়াড় আছেন।
২। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে ২৬ জন ছাত্রী ও ২৫ জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণিতে মোট জন শিক্ষার্থী আছে?
৩। সৃষ্টিদের বাগানে ২৬ টি গোলাপ গাছ ও ৩৫ টি বেলি গাছ আছে। ঐ বাগানে মোট কতটি গাছ আছে?
৪। আলি তাদের গাছ থেকে ২ কাঁদি ডাব পেড়েছে। এক কাঁদিতে ১৯ টি ডাব এবং অন্য কাঁদিতে ১৮ টি ডাব আছে। একত্রে কতগুলো ডাব আছে?
৫। শান্তিদের পারিবারিক লাইব্রেরীতে গল্পের ৫২ টি বই ও ৩৮ টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরীতে মোট কতগুলো বই আছে?
৬। রাজু বাজার থেকে ৪৫ টাকার মাছ ও ৩৮ টাকার সবজি কিনল। সে মোট কত টাকা খরচ করলো?
৭। অনি ও তার বন্ধুরা দুই দলে ২১ শে ফেব্রæয়ারির প্রভাত-ফেরিতে গেল। এক দলে ২৯ জন ও অন্য দলে ৩৬ জন আছে। দুই দলে কতজন আছে?
৮। রিয়াজ তার চৌবাচ্চায় ৩৫ টি শিং মাছ ও ৪৭ টি তেলাপিয়া মাছ রাখল। সে কতগুলো মাছ চৌবাচ্চায় রাখল?
৯। আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে ৪২ টি গাড়ি ও বিকালে ৩৯ টি গাড়ি যেতে দেখেছে। ঐ দিন বাড়ির সামনে দিয়ে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে?
১০। একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেন। প্রথম দিন ৫৬ জন ক্রেতা এসেছিলেন। পরের দিন ৩৪ জন ক্রেতা এসেছিলেন। ঐ ২ দিনে তার দোকানে কতজন ক্রেতা এসেছিলেন?
১১। লাল সবুজের পাঠশালায় কেজি শ্রেণিতে ২০ জন, প্রথম শ্রেণিতে ৩৫ জন এবং দ্বিতীয় শ্রেণিতে ২৫ জন শিক্ষার্থী আছে। ঐ তিন শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?
১২। একটি বাগানে আমগাছ আছ ৩০ টি, বেলগাছ আছে ১১ টি ও কলাগাছ আছে ২১ টি। ঐ বাগানে মোট কতটি গাছ আছে?
১৩। রানা বাজারে গিয়ে ৫০ টাকার মাছ, ৩২ টাকার কলা ও ২৭ টাকার আলু কিনল। সে মোট কত টাকা খরচ করলো?
১৪। সামিহার কাছে ১২ টি পুতুল, সুমির কাছে ২১ টি পুতুল ও অর্পার কাছে ৩২ টি পুতুল আছে। তিন জনের কাছে মোট কতটি পুতুল আছে?
১৫। সাদমানের কাছে ১৩ টি বল, সোয়াদের কাছে ২০ টি বল ও ইফাজের কাছে ২৬ টি বল আছে। তিন জনের কাছে একত্রে কয়টি বল আছে?
১৬। মিনা রানার চেয়ে ৪ বছরের বড়। রানার বয়স ১১ বছর হলে, মিনার বয়স কত?
১৭। শাফায়াত ইতুর চেয়ে ৩ বছরের বড়। ইতুর বয়স ৯ বছর হলে, শাফায়াতের বয়স কত?
১৮। রিমার চেয়ে মিনার ৫ টাকা বেশি আছে। রিমার ১২ টাকা থাকলে, মিনার কত টাকা আছে?
১৯। অর্পার চেয়ে সুমির ৭ টাকা কম আছে। সুমির ১২ টাকা থাকলে, অর্পার কত টাকা আছে?
২০। সামিহার কাছে ইতুর চেয়ে ৯ টাকা কম আছে। সামিহার ১৯ টাকা থাকলে, ইতুর কত টাকা আছে?
২১। একটি বাড়িতে ৯ জন সদস্য আছে। ঐ বাড়িতে আরও ৭ জন মেহমান এলো। এখন ঐ বাড়িতে কতজন সদস্য হলো?
২২। তাওসিনের বাবা তাকে ৫০ টাকা দিলেন। তার মা তাকে ৩৫ টাকা দিলেন। তাওসিনের মোট কত টাকা হলো?
২৩। একটি পাত্রে ৪৫ টি ডিম ছিল। বাবা আরও ১২ টি ডিম ঐ পাত্রে রাখলেন। এখন ঐ পাত্রে কয়টি ডিম হলো?
২৪। একটি বাগানে ২৮ টি আম গাছ ছিল। দাদু আরও ১২ টি গাছ লাগালেন। এখন ঐ বাগানে মোট কয়টি আমগাছ হলো?
২৫। সাদমানের কাছে ২১ টি ফুল ছিল। আম্মু তাকে ১২ টি ফুল ও বাবা তাকে ৯ টি ফুল দিলেন। এখন তার কয়টি ফুল হলো?
২৬। সোয়াদের বয়স ৮ বছর, ইফাজের বয়স ৭ বছর ও জুনাইদের বয়স ৯ বছর। তিন জনের মোট বয়স কত?
২৭। একটি ফুল বাগানে অর্পা ১২ টি গোলাপ গাছ লাগালো। পরে অর্পার বাবা ১৪ টি বেলি গাছ ও অর্পার আম্মু ১৩ টি জবা গাছ লাগালেন। ঐ বাগানে মোট কতটি গাছ লাগানো হলো?
২৮। একটি বলের দাম ২০ টাকা। একটি ব্যাটের দাম ৩২ টাকা। একটি বল ও একটি ব্যাট কিনতে মোট কত টাকা লাগবে?
২৯। একটি বইয়ের দাম ৩০ টাকা। একটি খাতার দাম ৪০ টাকা। একটি বই ও একটি খাতা কিনতে কত টাকা লাগবে?
৩০। একটি আমের দাম ১৪ টাকা। একটি কলার দাম ৫ টাকা ও একটি কমলার দাম ২৫ টাকা। সামিহা বাজারে গিয়ে ঐ ফলগুলো কিনতে চায়। তাহলে তার কত টাকা দিতে হবে?
৩১। সামিহা ৩২ টাকায় এক হালি ডিম, ৩০ টাকায় এক প্যাকেট চানাচুর এবং ৯ টাকায় কিছু বিস্কুট কিনল। সে বাজারে কত টাকা খরচ করলো?
৩২। একটি পরিবার লবণের ৪২ গ্রাম সোমবারে এবং ৩৮ গ্রাম মঙ্গলবারে শেষ করে। এই পরিবার লবণের কত গ্রাম এই ২ দিনে ব্যবহার করেছে?
৩৩। ২ টি দুই টাকার নোট, ৩ টি পাঁচ টাকার নোট ও ২ টি বিশ টাকার নোট মিলে কত টাকা হয়?
৩৪। ৩ টি ১০ টাকার নোট, ৪ টি বিশ টাকার নোট ও ২ টি পঞ্চাশ টাকার নোটে কত টাকা হয়?
অধ্যায় : দুই (বিয়োগ)
১। রেজার ৩৭ টি কাগজ ছিল। সে এর থেকে মিনাকে ১৪ টি কাগজ দিল। রেজার কাছে কতটি কাগজ রইল?
২। অর্পার কাছে ৭০ টি আম ছিল। সে এর থেকে ৪৯ টি আম সামিহাকে দিল। অর্পার কাছে আর কয়টি আম রইল?
৩। সোহাগ ১০০ টাকা নিয়ে বাজারে গেল। সে ৬৭ টাকা খরচ করলো। তার কাছে আর কত টাকা থাকল?
৪। একটি শ্রেণিকক্ষে ৫৪ জন ছাত্র-ছাত্রী আছে এবং তাদের মধ্যে ২৭ জন ছাত্র। সেখানে কতজন ছাত্রী আছে?
৫। একটি বাগানে ৯২ টি নারকেল গাছ আছে। গাছগুলোর মধ্যে ৫৫ টিতে নারকেল ধরেছে। কতটি গাছে এখনও নারকেল ধরেনি।
৬। একটি বাগানে ৫০ টি আম গাছ ছিল। ঝড়ে ১২ টি গাছ পড়ে গেল। এখন বাগানে কতটি আম গাছ রইল?
৭। সুমির কাছে ১০০ টি পুতুল ছিল। সে অর্পাকে ২৫ টি দিল। এখন তার কাছে আর কয়টি পুতুল রইল?
৮। রুমির ৭১ টি মারবেল আছে এবং রাজুর ৩২ টি মারবেল আছে। রুমির চেয়ে রাজুর কয়টি মারবেল কম বা বেশি আছে?
৯। মাহিরের ৫০ টি গল্পের বই আছে এবং সাদমানের ৩২ টি গল্পের বই আছে। সাদমানের চেয়ে মাহিরের কয়টি বই কম বা বেশি আছে?
১০। ইভা রিমার চেয়ে ৫ বছরের বড়। ইভার বয়স ২১ বছর হলে, রিমার বয়স কত?
১১। তমা কণার চেয়ে ৭ বছরের ছোট। কণার বয়স ১৭ বছর হলে, তমার বয়স কত?
১২। মিনার চেয়ে রাজুর ১০ টাকা বেশি আছে। রাজুর কাছে ১৭ টাকা থাকলে, মিনার কাছে কত টাকা আছে?
১৩। মা ও মেয়ের বয়সের যোগফল ৭২ বছর। মেয়ের বয়স ১৭ বছর হলে, মায়ের বয়স কত?
১৪। মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৮১ বছর। মাতার বয়স ৬৯ বছর হলে, কন্যার বয়স কত?
১৫। একটি খাতা ও একটি কলমের দাম একত্রে ৯০ টাকা। খাতার দাম ৫৫ টাকা হলে, কলমের দাম কত?
১৬। একটি বল ও একটি ব্যাটের দাম একত্রে ১১০ টাকা। ব্যাটের দাম ৯০ টাকা হলে, বলের দাম কত?
১৭। সামিহা ও সুমির বয়সের সমষ্টি ২৫ বছর। সামিহার বয়স ৯ বছর হলে, সুমির বয়স কত?
১৮। রুমুর চেয়ে ঝুমু ৭ বছরের বড়। ঝুমুর বয়স ২৭ বছর হলে, রুমুর বয়স কত?
১৯। একটি কলা ও একটি আপেলের দাম একত্রে ৪০ টাকা। একটি কলার দাম ১২ টাকা হলে, একটি আপেলের দাম কত?
২০। পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স ৬১ বছর হলে, পুত্রের বয়স কত?
২১। দুটি সংখ্যার যোগফল ১০২। ছোট সংখ্যাটি ৭২ হলে, বড় সংখ্যাটি কত?
২২। দুটি সংখ্যার যোগফল ১৫০। একটি সংখ্যা ১৩০ হলে, অপর সংখ্যাটি কত?
২৩। দুটি সংখ্যার যোগফল ২০০। ছোট সংখ্যাটি ৮৭ হলে, বড় সংখ্যাটি কত?
২৪। একটি বিদ্যালয়ের ২য় শ্রেণিতে ৫৪ জন ছাত্র ও ৬১ জন ছাত্রী আছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি? কত বেশি?
২৫। একটি বাগানে ৪৫ টি কলা গাছ এবং ৩২ টি বেল গাছ আছে। ঐ বাগানে কলা গাছ অপেক্ষা বেল গাছ কয়টি কম বা বেশি আছে?
২৬। একটি বিদ্যালয়ে ১২০ জন শিক্ষার্থী ছিল। এ বছর ৭৫ জন অন্যত্র চলে গেল। এখন ঐ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল?
২৭। একটি বাসে ১৩০ জন যাত্রী ছিল। প্রথম স্টেশনে ৮৫ জন নেমে গেল। এখন ঐ বাসে কতজন যাত্রী থাকলো?
২৮। একটি পাত্রে ৫০ টি ডিম ছিল। তার থেকে ৯ টি ভেঙে গেল। এখন ঐ পাত্রে কতটি ডিম রইলো?
২৯। একটি পুকুরে ২৫০ টি কাতলা মাছ ছিল। তার থেকে ১০০ টি মাছ মরে গেল। এখন ঐ পুকুরে কতটি কাতলা মাছ রইল?
৩০। একটি ট্রেনে ৫০০ জন যাত্রী ছিল। যশোর স্টেশনে ১৫০ জন নেমে গেল। এখন ঐ ট্রেনে কতজন যাত্রী থাকলো?
৩১। সায়লার কাছে দশ টাকার নোট ছিল ৮ টি। সে ময়নাকে ৩ টি দশ টাকার নোট দিল। এখন তার কাছে কত টাকা রইল?
৩২। তোমার কাছে ৭ টি বিশ টাকার নোট ছিল। তুমি রানাকে ৪ টি বিশ টাকার নোট দিলে। এখন তোমার কাছে কত টাকা রইল?
(যোগ ও বিয়োগ)
১। অর্পা ১০০ টাকা নিয়ে বাজারে গেল। সে বাজার থেকে ৫০ টাকার মাছ ও ৩০ টাকার সবজি কিনল। এখন তার কাছে আর কত টাকা রইল?
২। সাদমান ১৫০ টাকা নিয়ে বাজারে গেল। সে বাজার থেকে ৪৮ টাকার আলু, ৩০ টাকার তেল ও ৫০ টাকার মশল্যা কিনল। এখন সাদমানের কাছে আর কত টাকা রইল?
৩। একটি বাসে ১৫০ জন যাত্রী ছিল। প্রথম স্টেশনে থেকে ৯০ জন যাত্রী উঠলো এবং পরবর্তী স্টেশনে ১০০ জন নেমে গেল। এখন ঐ বাসে কতজন যাত্রী থাকলো?
৪। একটি বাগানে ১৩০ টি আম গাছ ছিল। ঝড়ে ৫০ টি গাছ পড়ে গেল। পরে দাদু আরও ৭২ টি গাছ লাগালেন। এখন ঐ বাগানে কতটি গাছ হলো?
৫। রাজুর ২০ টাকা ছিল এবং তার বাবা তাকে আরও ৫০ টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং ৩২ টাকা দিয়ে একটি খাতা কিনল। তার কাছে কত টাকা রইল?
৬। অর্পার কাছে ১০০ টাকা ছিল। তার বাবা তাকে আরও ৫০ টাকা দিলেন। অর্পা ঐ টাকা থেকে ৫০ টাকা দিয়ে একটি পুতুল ও ২০ টাকা দিয়ে একটি আইসক্রীম কিনল। তার কাছে আর কত টাকা রইল?
৭। একটি বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থী ছিল। এ বছর তার থেকে ৭৫ জন অন্যত্র চলে গেল এবং ১২০ জন ভর্তি হলো। এ বছর ঐ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী হলো?
৮। সাদমান ৯৫ টাকা দিয়ে একটি বই কিনল। সে দোকানীকে একটি ৫০ টাকার নোট ও তিনটি ২০ টাকার নোট দিল। সে কত টাকা ফেরত পাবে?






0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন