১। রুমুর থেকে ঝুমু ৮ বছরের বড়। ঝুমুর
বয়স ২৪ বছর হলে, রুমুর বয়স কত?
২। কাজল প্রতিদিন একটি বই পড়ে। যদি একদিনে
৮ পৃষ্ঠা পড়ে, তবে সে এক সপ্তাহে কত পৃষ্ঠা পড়বে?
৩। বাবার ৫৬ টাকা আছে। তিনি ঐ টাকা তাঁর
পরিবারের ৭ জনকে সমানভাবে ভাগ করে দিতে চান। প্রত্যেকে কত টাকা করে পাবে?
৪। একটি ঝুড়িতে ৫৪ টি আপেল আছে।
৯ জন শিশুর মধ্যে আপেলগুলো সমানভাবে ভাগ করে দিলে একজন শিশু কয়টি করে আপেল পাবে?
৫। মিনা ০৩ দিন আগে খুলনায় মামার বাড়ি
গিয়েছিল। খুলনা যাওয়ার ০২ দিন আগে তার মামা ঢাকা থেকে এসেছিলেন। আজ সোমবার হলে তার
মামা কবে ঢাকা থেকে এসেছিলেন?
৬। রেজা সকাল ৮ টায় ঘুম থেকে উঠে ১ ঘন্টা
পর তার বাবার সাথে বাইরে গেল এবং বিকাল ৩ টায়
বাসায় ফিরে আসলো। সে কত ঘন্টা বাসার বাইরে ছিল?
৭। রাজুর কাছে ৫০ টাকার একটি নোট, ২০ টাকার
৩ টি নোট এবং ১০ টাকার ১ টি নোট আছে। সে বাজারে গিয়ে ২০ টাকা দামের একটি খাতা কিনল।
তার কাছে আর কত টাকা রইল?
৮। বিকালে মাঠে শিশুরা খেলছিল। পরে আরোও
১৯ জন শিশু মাঠে এলো। ফলে মাঠে মোট ৬৩ জন শিশু হলো। প্রথমে মাঠে কতজন শিশু খেলছিল?
৯। মিষ্টু মেলার একটি দোকান থেকে ৮৭ টাকা
দিয়ে একটি পুতুল ও ৩৫ টাকা দিয়ে একটি খেলনা গাড়ি কিনল। দোকানদারকে সে ২ টি ১০০ টাকার
নোট দিল। সে কত টাকা ফেরত পাবে?
১০। একটি প্যাকেটে ৪ টি চকলেট আছে। এমন
৪ টি প্যাকেট চকলেট ৮ জন শিশুর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিশু কয়টি
করে চকলেট পাবে?
১১। একটি প্যাকেটে ৫ টি বিস্কুট আছে। এমন
৯ টি প্যাকেট বিস্কুট প্রত্যেক শিশুকে ৩ টি করে দিলে কয়জন শিশুকে ভাগ করে দেওয়া যাবে?
১২। একটি শ্রেণিতে ২৪ টি বেঞ্চ আছে। প্রতি
বেঞ্চে ৩ জন করে বসলে, ঐ বেঞ্চগুলোতে মোট কতজন শিক্ষার্থী বসতে পারবে?
১৩। একটি শ্রেণিতে ৪৮ জন শিক্ষার্থী আছে।
প্রতিবেঞ্চে ৪ জন করে বসলে তাদের মোট কয়টি বেঞ্চ লাগবে?
১৪। একটি পাত্রে ৫ টি আপেল রাখা যায়। এরূপ
১০৫ টি আপেলের জন্য কয়টি পাত্র লাগবে?
১৫। ৪ টি বাক্সের প্রতিটিতে ৮ টি করে চকলেট
আছে। সেখানে কতগুলো চকলেট আছে?
১৬। ১২ টি গাভির প্রত্যেকটি ৪ লিটার করে
দুধ দেয়। ঐ গাভিগুলো মোট কত লিটার দুধ দেয়?
১৭। একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের
জন্য ৪৫ টি খাতা আছে। যদি একজন শিক্ষার্থীকে ৫ টি খাতা দেওয়া হয়, তবে কতজন শিক্ষার্থী
পুরস্কার পাবে?
১৮। একটি ৫০ গ্রামের বাটখারা, একটি ২০
গ্রামের বাটখারা ও তিনটি ১০ গ্রামের বাটখারা মিলে কত গ্রামের বাটখারা হবে?
১৯। একটি কলমের দাম ৮ টাকা এবং একটি পেন্সিলের
দাম ৬ টাকা। ১১ টি কলম ও ৭ টি পেন্সিলের দাম একত্রে কত?
২০। রাজু ও মিনার একত্রে ৯৫ টাকা আছে।
রাজু অপেক্ষা মিনার ২৭ টি কম আছে। কার কত টাকা আছে?
২১। একটি কেন্দ্রে ৬৩ জন শিক্ষার্থী, প্রতিবেঞ্চে
৩ জন করে বসলে কয়টি বেঞ্চ লাগবে?
২২। রফিক ৫৩ টাকার বই এবং ২৮ টাকার কলম
কিনে দোকানদারকে ৫০ টাকার একটি এবং ২০ টাকার ২ টি নোট দিলে কত টাকা ফেরত পাবে?
২৩। নাসিমা ৮৭ টাকার বই কিনল। সে দোকানদারকে
১টি ৫০ টাকার নোট ও ২ টি ২০ টাকার নোট দিল। দোকানী কত টাকা ফেরত দিবে?
২৪। একটি বিদ্যালয়ে ২য় শ্রেণিতে ৪৫ জন
ছাত্র ও ৫১ জন ছাত্রী আছে। ছাত্র- ছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি? কত বেশি?
২৭। একদল কারিগর একটি আলমারি তৈরি করতে
শুরু করে। আলমারি তৈরি করতে তাদের ৫ দিন লাগে। যদি আজ সোমবার হয় , তবে কোন দিন আলমারি
তৈরি শেষ হবে?
২৮। মিষ্টু রাত ৮ থেকে ২ ঘন্টা টিভি দেখার
পর ঘুমাতে যায় এবং সকাল ৭ টায় ঘুম থেকে ওঠে। সে কতক্ষণ ঘুমায়?
২৯। একটি বিদ্যালয়ে , ২য় শ্রেণির শিক্ষার্থীরা
সকাল ৯ টা থেকে ৫ ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে। শিক্ষার্থীরা কোন সময়ে বিদ্যালয় ত্যাগ
করে?
৩০। শিল্পী ২ দিন আগে হাসপাতালে গিয়েছিল,
কিন্তু তার পেটের ব্যথা শুরু হয়েছিল হাসপাতালে যাওয়ার ৩ দিন আগে। যদি আজ শনিবার হয়,
তবে কোন দিন তার পেটের ব্যথা শুরু হয়েছিল?
৩১। তুমি একজন দোকানদার। তোমার একটি ৫০
গ্রাম বাটখারা, দুইটি ২০ গ্রাম বাটখারা, তিনটি ১০ গ্রাম বাটখারা এবং পাঁচটি ৫ গ্রাম
বাটখারা আছে। তুমি কীভাবে ৭৫ গ্রাম/ ১০০ গ্রাম ওজন করবে?
৩২।
ইভা ৩৬ টাকায় এক হালি ডিম , ৪৫ টাকায় এক প্যাকেট চানাচুর এবং ২০ টাকায় কিছু
বিস্কুট কিনল। সে বাজারে মোট কত টাকা খরচ করলো?
৩৩। অরভার ৫০ টাকা ছিল এবং তার আম্মু তাকে
আরও ৩০ টাকা দিলেন। অরভা একটি দোকানে গেল এবং ৩৫ টাকা দিয়ে একটি খাতা ও ১২ টাকা দিয়ে
একটি কলম কিনল। তার কাছে আর কত টাকা রইল?
৩৪। ঈদের দিন ইমা ৩ টি কুড়ি টাকার নোট,
৩ টি দশ টাকার নোট ও ৪ টি দুই টাকার নোট উপহার পেল। সে মোট কত টাকা উপহার পেল?
৩৫। একটি বাক্সে ২টি কুড়ি টাকার নোট ও
৪ টি দুই টাকার নোট আছে। তুমি কীভাবে ২৪ টাকা তৈরি করবে?
৩৬। তোমার কাছে ৪ টি কুড়ি টাকার নোট ও
৪ টি দুই টাকার নোট আছে। তুমি কীভাবে ৫০ টাকা তৈরি করবে?
৩৭। একটি বাক্সে ১ টি পঞ্চাশ টাকার নোট,
২ টি কুড়ি টাকার নোট ও ৬ টি দুই টাকার নোট আছে। তুমি কীভাবে ৬৮ টুাকা তৈরি করবে?
৩৮। রাজুর বাবা সপ্তাহে ৪ দিন কাজ করেন।
তিনি ৭ সপ্তাহে কত দিন কাজ করেন?
৩৯। মিনা প্রতিদিন ৫ ঘন্টা পড়ে। সে ১ সপ্তাহ
৩ দিনে কত ঘন্টা পড়ে?
৪০। এক প্যাকেট বিস্কুটের দাম ৪ টাকা।
মিনা এই বিস্কুটের ৮ প্যাকেট কিনল। বিস্কুটের দাম কত?
৪১। তারিক আম বিক্রি করতে বাজারে গেল।
৩৫ টি আম বিক্রি করার পর তার কাছে ১৭ টি আম অবশিষ্ট রইল। সে কতগুলো আম বাজারে এনেছিল?
৪২। বাড়িতে ৩০ টি রং পেন্সিল ছিল। বুলু
সেখান থেকে কয়েকটি পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেল। বাড়িতে এখন ২২ টি রং পেন্সিল রয়েছে।
বুলু কয়টি রং পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেছে?
৪৩। সায়লার দশ টাকার নোট ছিল ৮ টি। সে
ময়নাকে ৩টি দশ টাকার নোট দিল। সায়লার কত টাকা থাকল?
৪৪। মাহিরের ২৩ টি গল্পের বই আছে। অপূর্বের
১৭ টি গল্পের বই আছে। মাহিরের থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে?
৪৫। মা ও মেয়ের বয়সের যোগফল ৭০ বছর। মেয়ের
বয়স ২২ বছর। মায়ের বয়স কত?
৪৬। রুমুর থেকে ঝুমু ৮ বছরের ছোট । ঝুমুর
বয়স ২৪ বছর হলে, রুমুর বয়স কত?
৪৭। দাদার বয়স নাতির বয়সের ৫ গুণ। নাতির
বয়স ১২ বছর হলে, দাদার বয়স কত?
৪৮। মিনার টাকা রানার টাকার ৪ গুণ। মিনার
১০০ টাকা থাকলে, রানার কত টাকা আছে?
৫০। একজন লোক ৬৪ টাকা দিয়ে কিছু ডিম কিনল।
যদি একটি ডিমের দাম ৮ টাকা হয়, তাহলে কয়টি ডিম কিনলেন?
৫১। রনির ১৬ টাকা ছিল এবং বাবা তাকে আরও
২৭ টাকা দিলেন। রনি একটি দোকানে গেল এবং ২০ টাকা দিয়ে কলম ও ১৭ টাকা দিয়ে পেন্সিল কিনলো।
তার কাছে আর কত টাকা রইল?
৫২। বাংলা বর্ষপঞ্জির ১২ মাসের নাম লিখ।
৫৩। খ্রিস্টীয় বর্ষপঞ্জির ১২ মাসের নাম
লিখ।














