This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

SHEET

ভর্তি পরীক্ষা - ২০২১

 শ্রেণি: দ্বিতীয়,   বিয়ষ: গণিত 

 

১) শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম এবং তার সামনে আরো ৯ জন শিশু আছে। লাইনে কত জন শিশু আছে?

২) আকাশ একটি বই পড়ছে। এখন সে নবম পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরো ৭ পৃষ্টা আছে। বইয়ে মোট কত পৃষ্টা আছে?

৩) সায়লার দশ টাকার নোট ছিল ৮টি। সে ময়নাকে ৩টি দশ টাকার নোট দিল। সায়লা কত টাকা থাকল?

৪) রুমির ৭৫টি মারবেল আছে এবং রাজুর ৪৭টি মারবেল আছে। রুমির থেকে রাজুর কয়টি মারবেল বেশি বা কম আছে?

৫) মাহিরের গল্পের ২৩টি বই আছে। অপূর্বের গল্পের ১৭টি বই আছে। মাহিরের থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে?

৬) মা ও মেয়ের বয়সের যোগফল ৭০ বছর। মেয়ের বয়স ২২ বছর। মায়ের বয়স কত?

৭) রুমুর থেকে ঝুমু ৮ বছরের বড়। ঝুমুর বয়স ২৪ বছর। রুমুর বয়স কত?

৮) রুমুর থেকে ঝুমু ৮ বছরের ছোট। ঝুমুর বয়স ২৪ বছর। রুমুর বয়স ত?

৯) আকাশের কাছে ২৪ টাকা ছিল। তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার ৫৮ টাকা হলো। তার বাবা কত টাকা দিয়েছিলেন?

১০) বাড়িতে ৩০টি রং পেনসিল ছিল। বুলু সেখান থেকে কয়েকটি পেনসিল বিদ্যালয়ে নিয়ে গেল। বাড়িতে এখন ২২টি রং পেনসিল রয়েছে। বুলু কয়টি রং পেনসিল বিদ্যালয়ে নিয়ে গেছে?

১১) বিদ্যালয়ের মাঠে কয়েকজন শিশু খেলছিল। পরে আরও ৩৮ জন শিশু মাঠে আসল। ফলে মাঠে মোট ৮৬ জন শিশু হলো। প্রথমে কতজন শিশু খেলছিল?

১২) তারিক আম বিক্রি করতে বাজারে গেল। ৩৫টি আম বিক্রি করার পর তার কাছে ১৭টি আম অবশিষ্ট রইল। সে কতগুলো আম বাজারে এনেছিল?

১৩) এক প্যাকেট বিস্কুটের দাম ২ টাকা। রেজা এই বিস্কুটের ৭টি প্যাকেট কিনল?

ক) এর দাম কত? খ) যদি সে বিস্কুটের আরও ৩ প্যাকেট কিনে, তবে কত টাকা লাগবে?

১৪) রাজুর বাবা এক সপ্তাহে ৬ দিন কাজ করেন। তিনি ৭ সপ্তাহে কত দিন  কাজ করেন?

১৫) মিনা প্রতিদিন ৫ ঘন্টা পড়ে। সে সপ্তাহে কত ঘন্টা পড়ে?

১৬) রানা প্রতিদিন ৫০ টাকা আয় করে। সে সপ্তাহে কত টাকা আয় করে?

১৭) নিহার প্রতি মাসে ২৫০ টাকা সঞ্চয় করে। সে বছরে কত টাকা সঞ্চয় করে?

১৮) একটি শ্রেণিকক্ষে প্রতিটি দলে ৮ জন করে শিক্ষর্থী আছে। যদি ৬টি দল থাকে, তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে?

১৯) প্রতি শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে ২টি পেন্সিল ও ১টি খাতা পুরষ্কার দেওয়া হবে। ৫টি শ্রেণির জন্য কতটি পুরষ্কার প্রয়োজন হবে?

২০) রহিম একটি রূপকথার বইয়ের ৩ কপি কিনতে চায়। প্রতিটি বইয়ের মূল্য ৩০ টাকা। বই কিনতে তার মোট কত টাকা লাগবে?

২১) একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরষ্কারের জন্য ৪৫টি খাতা আছে। যদি একজন শিক্ষার্থীকে ৫টি খাতা দেওয়া হয়, তবে কতজন শিক্ষার্থী পুরষ্কার পাবে?

২২) একজন লোক ৩২ টাকা দিয়ে কিছু ডিম কিনলেন, যদি একটি ডিমের দাম ৪ টাকা হয়, তবে এই লোক কয়টি ডিম কিনেছেন?

২৩) ডমনা ৭২ টাকা নিয়ে বাজারে গেল। প্রতিটি ডিমের দাম ৯ টাকা হলে, সে ঐ টাকা দিয়ে কয়টি ডিম কিনতে পারবে?

২৪) একজন ছাত্র ৫৪ পৃষ্টার একটি বই পড়েছে। যদি সে একদিন ৬ পৃষ্ঠা পড়ে, তবে এই বই পড়ে শেষ করতে তার কতদিন লাগবে?

২৫) একটি শ্রেণিকক্ষে ২৪ জন শিক্ষার্থী আছে। যদি একটি বেঞ্চে ৪ জন শিক্ষার্থী বসে, তবে ঐ শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে?

২৬) একটি শ্রেণিকক্ষে ১২টি বেঞ্চ আছে। যদি শিক্ষার্থীরা ৬টি বেঞ্চে বসে। তবে কতগুলো বেঞ্চ অব্যবহৃত থাকে?

২৭) গাণিতিক বাক্য লিখ : ৩২স্ট৪ = ?

২৮) রাজুর ১৬ টাকা ছিল এবং তার বাবা তাকে আরও ২০ টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং ৩২ টাকা দিয়ে খাতা ও কলম কিনল। তার কাছে কত টাকা রইল?

২৯) একটি ব্যাগে ২টি কুড়ি টাকার নোট, ৩ টি দশ টাকার নোট ও ৫টি দুই টাকার নোট আছে। তুমি কীভাবে ৬৮ টাকা বানাবে?

৩০) একটি ব্যাগে ২টি কুড়ি টাকার নোট, ২টি দশ টাকার নোট ও ৪টি দুই টাকার নোট আছে। তুমি কীভাবে ৫০ টাকা বানাবে?

৩১) একটি ব্যাগে ১টি পঞ্চাশ টাকার নোট, ১টি কুড়ি টাকার নোট, ১টি দশ টাকার নোট ও ৬টি দুই টাকার নোট আছে। তুমি কিভাবে ৬৮ টাকা বানাবে?

৩২) তুমি একজন দোকানদার এবং তোমার একটি ৫০ গ্রাম বাটখারা। দুইটি ২০ গ্রাম বাটখারা, তিনটি ১০ গ্রাম বাটখারা এবং পাঁচটি ৫ গ্রাম বাটখারা আছে। তুমি কীভাবে ৭৫ গ্রাম ওজন করবে?

৩৩) তুমি একজন দোকানদার এবং তোমার একটি ৫০ গ্রাম বাটখারা। দুইটি ২০ গ্রাম বাটখারা, তিনটি ১০ গ্রাম বাটখারা এবং পাঁচটি ৫ গ্রাম বাটখারা আছে। তুমি কীভাবে ১০০ গ্রাম ওজন করবে?

৩৪) দুই দিন আগে, রেজা মামার বাড়ি গিয়েছিল। যদি আজ বুধবার হয়, তবে সে কী বারে মামার বাড়ি গিয়েছিল?

৩৫) মিনার বিদ্যালয়ে আজ থেকে ৬ দিন পর ক্রিড়া প্রতিযোগিতা হবে। যদি আজ সোমবার হয়,  তবে কী বারে ক্রীড়া প্রতিযোগিতা হবে?

৩৬) আলি ২ দিন আগে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তার পেটের ব্যথা শুরু হয়েছিল হাসপাতালে যাওয়ার ৩ দিন আগে। যদি আজ শনিবার হয়, তবে কোন দিন তার পেটের ব্যথা শুরু হয়েছিল?

৩৭) সিফাত বিকাল ৩ টা থেকে ২ ঘন্টা বাড়িতে কাজ করে এবং সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে।

   ক)  সে কোন সময়ে তার বাবাকে সাহায্য করে? খ) সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করে?

৩৮) একদিন রেজা সকাল ৮ টায় তার বাবার সাথে বাড়ি থেকে বের হয় এবং বিকাল ৩ টায় বাড়িতে ফিরে আসে। সে কত ঘন্টা বাড়ির বাইরে ছিল?

৩৯) একটি বিশ্ববিদ্যালয়ে, ২য় শ্রেণির শিক্ষার্থীরা সকাল ৯টা থকে ৩ ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে। শিক্ষার্থীরা কোন সময়ে বিদ্যালয় ত্যাগ করে?

৪০) একটি পরিবার লবণের ৪২ গ্রাম সোমবারে এবং ৩৮ গ্রাম মঙ্গলবারে শেষ করে। এই পরিবার লবণের কত গ্রাম এই দুই দিনে ব্যবহার করেছে?

৪১) সিমা ৮৫ টাকার বই কিনল। সে দোকানদারকে একটি ৫০ টাকার নোট ও দুইটি ২০ টাকার নোট দিল।  সে কত ফেরত পাবে?

৪২) একদল কারিগর ৩ দিন আগে একটি আলমারি তৈরি করতে শুরু করে। আলমারি তৈরি করতে তাদের ৫ দিন লাগে। যদি আজ সোমবার হয়, তবে কোন দিন আলমারি তৈরি শেষ হবে?

৪৩) মিনা সাধারণত রাত ১০ টায় বিছানায় যায় এবং সকাল ৬ টায় ওঠে। সে কত ঘন্টা ঘুমায়?

৪৪) একদিন রবিন ৯টা থেকে ৬ ঘন্টা তার পরিবারের কৃষিকাজে সাহায্য করে। কোন সময় সে কাজ শেষ করে?

৪৫) একজন লোক একটি সূর্যমুখীর চারাগাছ লাগান। প্রথম দিন সূর্যমুখীর উচ্চতা ছিল ১৮ সেন্টিমিটার, কিন্তু ৩ সপ্তাহে এর উচ্চতা  ৮৫ সেন্টিমিটার। ৩ সপ্তাহে এটি কত সেন্টিমিটার বৃদ্ধি পায়?

৪৬) যদি আমরা উপর থেকে একটি জ্যামিতিক আকৃতি দেখি, এটি একটি বৃত্তের মতো দেখায়। তবে, যদি আমরা এটি পাশ থেকে দেখি, এটি একটি চতুর্ভূজের মতো দেখায়। এটি জ্যামিতিক চিত্রটি কী?

৪৭) ৪ বছর আগে তোমার বয়স ছিল ৮ বছর। ৩ বছর পরে তোমার বয়স কত হবে?

৪৮) একটি পাত্রে ১২টি আম আছে। তার ১/৩ অংশ পচে গেল। কয়টি আম ভালো রইল?

৪৯) একটি শ্রেণিতে ১৫টি বেঞ্চ ছিল। তার মধ্যে ২টি ভাঙা। প্রতিটি বেঞ্চে ৪ জন করে বসলে। ঐ শ্রেণিতে কতজন ছাত্র আছে?

৫০) একটি গোয়ালে ২০ টি গাভী আছে। দাদু ৫টি গাভী বিক্রি করে দিলেন। প্রতিটি গাভী ৪ লিটার করে দুধ দিলে মোট কত লিটার দুধ দিবে?

৫১) ৪ টাকা জোড়া দরে ৫টি লেবুর দাম কত?

৫২) ১২ টাকা হালি দরে ৩৬ টাকায় কয়টি কলা পাওয়া যাবে?

৫৩) ৮ টাকা হালি দরে ৮টি কলা কিনে দোকানীকে ২টি ১০ টাকার নোট দিলে কত ফেরত পাবে?

৫৪) একটি খাতার দাম ২০ টাকা ও ১টি কলমের দাম ৩০ টাকা। ৫টি খাতা ও ৪টি কলম কিনতে মোট কত টাকা লাগবে?

৫৫) একটি কলার দাম ৩০ টাকা ও একটি আমের দাম ১৫ টাকা, তুমি একটি কলা ও একটি আম কিনে দোকানীকে ১০০ টাকা দিলে কত ফেরত পাবে?

৫৬) তোমার কাছে ৪৫ টাকা আছে। তুমি তার ২/৫ অংশ দিয়ে একটি পুতুল কিনলে। পুতুলের দাম কত?

৫৭) একটি বাসে ২৩০ জন ছাত্রী ছিল। ১ম সেশনে ৭০ জন নেমে গেল এবং পরবর্তী সেশন থেকে ৪৫ জন উঠল। এখন ঐ বাসে কতজন ছাত্রী হলো?

৫৮) দুইটি খাতা ও তিনটি কলমের দাম একত্রে ৯০ টাকা। একটি খাতার দাম ৩০ টাকা হলে একটি কলমের দাম কত?

৫৯) দাদার বয়স নাতির বয়সের ৫ গুণ। নাতির বয়স ১২ বছর হলে দাদার বয়স কত?

৬০) নানার বয়স নাতনির বয়সের ৬ গুণ। নানার বয়স ৬৬ বছর হলে নাতনির বয়স কত?

৬১)  গাণিতিক বাক্য ও গাণিতিক সমস্যা তৈরী কর :

i. রেজার ২৮টি কাগজ আছে। মিনার ১৫টি কাগজ আছে। তাদের কাছে মোট কতগুলো কাগজ আছে?

ii. রেজার ৩৭টি কাগজ ছিল। সে এর থেকে মিনাকে ১৪টি কাগজ দিল। রেজার কাছে কতটি কাগজ রইল?

iii. আমাদের কাছে কিছু আপেল দিল, এর মধ্যে ৫টি বিক্রি করার পর এখন আমাদের ৭টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল?

iv. একটি ব্যাগে কয়েকটি আম ছিল। পরে আরও ৫টি আম ব্যাগে রাখা হলো। ব্যাগে মোট আম হলো ১২টি। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল?

v. টেবিলের ওপর ৫টি থালার প্রত্যেকটিতে ২টি করে আপেল আছে। সেখানে কতগুলো আপেল আছে?

vi. আমাদের দুটি ট্রে আছে। যদি আমরা প্রতিটি ট্রেতে ০টি করে বল রাখি। তবে সেখানে কতগুলো বল হবে?

vii. একটি পাত্রে ১২টি বিস্কুট আছে। যদি ৩ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে একজন কয়টি করে বিস্কুট করবে?

viii. একটি পাত্রে কিছু চকলেট আছে। ঐ চকলেটগুলো ৪ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে ৩টি করে চকলেট পাবে। প্রথমে কয়টি চকলেট দিল?

৬২) জ্যামিতিক চিত্রসহ সংঙ্গ : ত্রিভুজ , চতুর্ভুজ , বর্গ , আয়ত , বাহু , শীর্ষবাহু। 

৬৩) জ্যামিতিক চিত্র : ত্রিভুজ , চতুর্ভুজ , আয়ত, ঘনক , বেলন , মোচক , বৃত্ত , কোণক , শীর্ষবিন্দু , রেখা

আরো কিছু সম্ভাব্য লেখা সমস্যা

১। মিতার কাছে ৯০ টাকা আছে। তমার কাছে ৭২ টাকা আছে। তমার কাছে মিতার চেয়ে কত টাকা কম বা বেশি আছে?

২। তোমার কাছে ৮ টি দশ টাকার নোট আছে। আর কয়টি ৫ টাকার নোট হলে ১০০ টাকা হবে?

৩। ১২ টাকা হালি দরে ৯৬ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে?

৪। তুমি রাত ৯ টায় ঘুমাতে যাও এবং সকাল ৭ টায় ঘুম থেকে ওঠো। তুমি কত ঘন্টা ঘুমাও?

৫। একটি টেবিলে ১২ টি বই আছে। প্রতিটি বইয়ে ৮ টি করে ছবি আছে। ঐ বইগুলোতে মোট কতটি ছবি আছে?

৬। তোমার কাছে ৫ টি কুড়ি টাকার নোট, ৮ টি দশ টাকার নোট, ৩ টি পাঁচ টাকার নোট ও ৪ টি দুই টাকার নোট আছে। তুমি কিভাবে ৮৪ টাকা বানাবে?

৭। মা ও মেয়ের বয়স একত্রে ৫৯ বছর। মায়ের বয়স ৪০ বছর হলে, মেয়ের বয়স কত?

৮। মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। কন্যার বয়স ৯ বছর হলে, মায়ের বয়স কত?

৯। ৩২ টাকা হালি দরে ৭২০ টাকায় কয়টি কলা পাওয়া যাবে?

১০। মিতা ২৬০ টাকার মাছ কিনে দোকানীকে ১ টি ১০০ টাকার নোট, ৩ টি ৫০ টাকার নোট ও ১ টি ২০ টাকার নোট দিলে কত টাকা ফেরত পাবে?

১১। তোমার কাছে ৪৫ টাকা আছে। তুমি তার ২/৫ অংশ দিয়ে একটি কলম কিনলে। তোমার কাছে আর কত টাকা রইল?

১২। দাদার বয়স নাতির বয়সের  ৭ গুণ। দাদার বয়স ৭০ বছর হলে, নাতির বয়স কত?

১৩। ৪০ টাকা হালি দরে ৮ টি লেবুর দাম কত?

১৪। একটি খাতার দাম ২০ টাকা। একটি কলমের দাম ১০ টাকা। ৪ টি খাতা ও ২ টি কলমের দাম একত্রে কত টাকা?

১৫। মিনা ২৫০ টাকা নিয়ে বাজারে গেল। সে বাজার থেকে ১০০ টাকার  ১ কেজি মাছ ৭০ টাকার কলা ও ২০ টাকার তেল কিনল। তার কাছে আর কত টাকা রইল?

১৬। মিনা ও রানার একত্রে ১০৫ টাকা আছে। মিনার কাছে ৯৮ টাকা থাকলে, রানার কত টাকা আছে?

১৭। আরশির কাছে ৩২ টি মার্বেল ছিল। সে তার ৩/৮ অংশ বিক্রি করে দিল। এখন তার কাছে আর কয়টি মার্বেল রইল?

১৮। তমার কাছে ২৭০ টি বল আছে। রানার কাছে ১৯০ টি বল আছে। তমার কাছে রানা অপেক্ষা কয়টি বল কম বা বেশি আছে?

১৯। যাহ্রা ১২০ টাকা দিয়ে একটি বই কিনল। সে দোকানীকে ৫ টি ২০ টাকার নোট ও ৩ টি ১০ টাকার নোট দিলে সে কত টাকা ফেরত পাবে?

২০। দুটি সংখ্যার যোগফল ২৮০। একটি সংখ্য্য ১৯৫ হলে, অপর সংখ্যাটি কত?

২১। সুমাইয়ার টাকা যাহ্রার টাকার ৮ গুণ। যাহ্রার ১০৮ টাকা থাকলে, সুমাইয়ার কত টাকা আছে?

২২। একটি খাতার দাম ১৫ টাকা ও একটি কলমের দাম ২০ টাকা। ৫ টি খাতা ও ৩ টি কলমের দাম একত্রে কত টাকা?

২৩। ¯েœহার কাছে ৮ টি ২০ টাকার নোট ছিল। সে তার থেকে আরশিকে ৫ টি ২০ টাকার নোট দিল। ¯েœহার কাছে আর কত টাকা রইল?

২৪। এক ব্যক্তির দৈনিক আয় ৯০ টাকা। তার সাপ্তাহিক আয় কত?

২৫। একটি বাক্সে ৩ টি ২০ টাকার নোট, ৩ টি ১০ টাকার নোট ও ৪ টি ২ টাকার নোট আছে। তুমি কিভাবে ৬৬ টাকা বানাবে?

২৬। একদিন পল্টু সকাল ৯ টা থেকে ৬ ঘন্টা তার পরিবারের জন্য কৃষি কাজ করে। কোন সময়ে সে কাজ শেষ করে?

২৭। তুমি একজন দোকানদার এবং তোমার একটি ৫০ গ্রাম বাটখারা, দুইি ২০ গ্রাম বাটখারা, ৩ টি ১০ গ্রাম বাটখারা এবং ৫ টি ৫ গ্রাম বাটখারা আছে। তুমি কিভাবে ৭৫ গ্রাম ওজন করবে?

২৮। বিল্টু সকাল ৮ টা থেকে ৮ ঘন্টা স্কুলে থাকে। সে কোন সময় বাড়ি ফেরে?

২৯। ইভা ৫০ টাকায় দুই হালি ডিম, ৮০ টাকায় একটি বল এবং ৩০ টাকায় এক প্যাকেট বিস্কুট কিনল। সে মোট কত টাকা খরচ করল?

৩০। যাহ্রার কাছে ৫০ টাকা ছিল। মামনি তাকে আরো ৩০ টাকা দিলেন। সে একটি দোকানে গেল এবং ৪০ টাকা দিয়ে দুটি খাতা ও ৩০ টাকা দিয়ে ৩ টি কলম কিনল। তার কাছে আর কত টাকা রইল?

৩১। মিনা রানার চেয় ৫ বছরের বড়। মিনার বয়স ২৬ বছর হলে, রানার বয়স কত?

৩২। একটি শ্রেণিকক্ষে ১০ টি বেঞ্চ আছে। প্রতিটি বেঞ্চে ৫ জন ছাত্র বসতে পারে। শ্রেণিকক্ষে মোট কত জন ছাত্র আছে?

৩৩। পলি ১২ টি ছবির বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম ৩৫ টাকা হলে, তার ঐ বইগুলোর মোট কত টাকা দাম হবে?

৩৪। মিনার দৈনিক আয় ১২০ টাকা ও দৈনিক ব্যয় ১১০ টাকা। সে সপ্তাহে কত টাকা সঞ্চয় করবে?

৩৫। একটি পাত্রে ৮ টি আম রাখা যায়। এরূপ ৭২ টি আমের জন্য কয়টি পাত্র লাগবে?

৩৬। একটি গোয়ালে ১২ টি গাভি আছে। প্রতিটি গাভি ৫ লিটার করে দুধ দিলে ঐ গাভীগুলো মোট কত লিটার দুধ দিবে?

৩৭। আরশির কাছে ২০ টাকা আছে। সুমাইয়ার কাছে ১৫ টাকা আছে। ঐ টাকাগুলো একত্রে করে মিনা ও তার ৪ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে?

৩৮। ১৬ টাকা হালি দরে ১ হালি ১ জোড়া কলার দাম কত?

৩৯। একটি শ্রেণিতে ২০ জন শিক্ষার্থী আছে। প্রত্যেকে ৪ টাকা করে চাঁদা দিলে যতটাকা চাঁদা ওঠে তা ৫ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে?

৪০। তমার টাকা রানার টাকার ৮ গুণ। রানার ১২০ টাকা থাকলে, তমার কত টাকা আছে?

৪১। ২০ টাকা হালি দরে ৭ টি কলা কিনে দোকানীকে ১ টি ৫০ টাকার নোট দিলে কত ফেরত পাবে?

৪২। ২৪ টাকা হালি দরে ৬৬ টাকায় কয়টি বল পাওয়া যাবে?

৪৩। একটি বাসে ১৫০ জন যাত্রী ছিল। ১ম স্টেশনে ৭৫জন নেমে গেল। পরবর্তী স্টেশনে ২৫ জন যাত্রী উঠলো। এখন ঐ বাসে কতজন যাত্রী হলো?

৪৪। মিনা সকাল ৭ টা থেকে ৪ ঘন্টা পড়ে। সে কখন পড়া শেষ করে?

৪৫। তোমার কাছে ২৫০ টাকা আছে। আর কত টাকা হলে ৩০০ টাকা দিয়ে একটি জামা কিনতে পারতে?

৪৬। ১ টি ৫০ গ্রামের বাটখারা, ২ টি ২০ গ্রামের বাটখারা ও ৪ টি ১০ গ্রামের বাটখারা মোট কত গ্রামের বাটখারা হয়?

৪৭। ৩ টি ৫০ টাকার নোট, ৪ টি ২০ টাকার নোট ও ৩টি ১০ টাকার নোটে কত টাকা হয়?

৪৮। মিতার কাছে ৮ টি ২০ টাকার নোট আছে। সে তার থেকে তমাকে ৫ টি ২০ টাকার নোট দিল। এখন মিতার কাছে আর কত টাকা রইল?

৪৯। ৪৮ টাকা ডজন দরে ৩২ টাকায় কয়টি লেবু পাওয়া যাবে?

৫০। একটি কলার দাম ১২ টাকা। একটি আমের দাম ৩০ টাকা। তুমি একটি কলা ও একটি আম কিনে দোকানীকে ৫০ টাকা দিলে কত ফেরত পাবে?

৫১। একটি শ্রেণিতে ৫০ জন ছাত্র আছে। প্রতি বেঞ্চে  ৫ জন করে বসলে কয়টি বেঞ্চ  লাগবে?

৫২। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৮ বছর। পুত্রের বয়স ১৯ বছর হলে, পিতার বয়স কত?

৫৩। দাদার বয়স নাতির বয়সের ৫ গুণ। নাতির বয়স ১২ বছর হলে, দাদার বয়স কত?

৫৪। তোমার কাছে ৫ টি ২০ টাকার নোট আছে। আর কয়টি ৫ টাকার নোট হলে ১৩০ টাকা হবে?

৫৫। তোমার কাছে ৫ টি ২০ টাকার নোট আছে। আর কয়টি ১০ টাকার নোট হলে ১৬০ টাকা হবে?

৫৬। মিনার কাছে ১৫০ টাকা আছে। রানার কাছে ৪ টি ১০ টাকার নোট আছে। মিনার কাছে রানার চেয়ে কত টাকা কম বা বেশি আছে?

৫৭। এক কেজি আমের দাম ৫০ টাকা ও এক কেজি আলুর দাম ৩৫ টাকা। ৪ কেজি আম ও ৩ কেজি আলু কিনতে মোট কত টাকা লাগবে?

৫৮। তোমার কাছে ১০৫ টাকা আছে। তুমি ঐ টাকার ২/৫ অংশ দিয়ে একটি পুতুল কিনলে। তোমার কাছে আর কত টাকা রইল?

৫৯। মিনা সকাল ৮ টা থেকে ৭ ঘন্টা স্কুলে থাকে। মিনার স্কুল কখন ছুটি হয়?

৬০। ২০ টাকা হালি দরে ১ ডজন ১টি কলার দাম কত?

৬১। একটি শ্রেণিতে ৫৫ জন ছাত্র আছে। প্রতি বেঞ্চে ৫ জন করে বসলে মোট কয়টি বেঞ্চ লাগবে?

৬২। একটি শ্রেণিতে ১২ টি বেঞ্চ আছে। প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে, ঐ বেঞ্চগুলোতে কয়জন ছাত্র বসতে পারবে?

৬৩। মুমু মিমির চেয়ে ৩ বছরের বড়। মুমুর বয়স ১৭ বছর হলে, মিমির বয়স কত?

৬৪। তমা হেনার চেয়ে ৪ বছরের ছোট। তমার বয়স ১১ বছর হলে, কনার বয়স কত?

৬৫। ৮ টাকা হালি দরে ৯ টি কলা কিনে দোকানীকে ১ টি ২০ টাকার নোট দিলে কত ফেরত পাবে?

৬৬। মিনা ৩০০ টাকা নিয়ে বাজারে গেল। সে বাজার থেকে ১৮০ টাকা দিয়ে ৩ কেজি আলু। ৯০ টাকা দিয়ে ২ টি খাতা কিনল। তার কাছে আর কত টাকা রইল?

৬৭। মিনার দৈনিক আয় ১৫০ টাকা ও দৈনিক ব্যয় ১২০ টাকা। সে মাসে কত টাকা সঞ্চয় করে?

৬৮। মিনা তার জন্মদিনে বাবার কাছ থেকে ৫ টি দশ টাকার নোট, মামার কাছ থেকে ৪ টি কুড়ি টাকার নোট ও আপরু কাছ থেকে ৩০ টাকা পেল। সে মোট কত টাকা পেল?

৬৯। যাহ্রার কাছে ১০০ টাকা ছিল। মা তাকে আরো ৮০ টাকা দিলেন। ঐ টাকাগুলো একত্র করে তুমি ও তোমার ৪ জন বন্ধুর ভাগ করে নিলে। প্রত্যেকে কত টাকা পেলে?

৭০। মিনা রানার চেয়ে ৭ বছরের ছোট। মিনার বয়স ১৭ বছর হলে, রানার বয়স কত?

৭১। তমার টাকা কনার টাকার ১২ গুণ। কনার ১২০ টাকা থাকলে , তমার কত টাকা আছে?

৭২। একটি বাক্সে ৫ টি কুড়ি টাকার নোট, ৩ টি দশ টাকার নোট, ৪ টি পাঁচ টাকার নোট ও ৮ টি দুই টাকার নোট আছে। তুমি কিভাবে ৯৬ টাকা বানাবে?

৭৩। ২০ টাকা হালি দরে ১ হালি ১ জোড়া কলার দাম কত?

৭৪। একটি মাঠে কিছু লোক ছিল। ঐ মাঠে ৪৮ জন লোক আসায় লোক সংখ্যা হলো ১০০ জন। প্রথমে মাঠে কতজন লোক ছিল?

৭৫। একটি গোয়ালে ১৫ টি গাভি ছিল। প্রতিটি গাভি ৪ লিটার করে দুধ দিলে, ঐ গাভিগুলো মোট কত লিটার দুধ দেবে?

৭৬। একটি স্কুলে কিছু ছাত্র ছিল। আরো ৭০ জন ছাত্র ভর্তি হওয়ায় ছাত্র সংখ্যা ১৯০ জন হলো। প্রথমে কতজন ছাত্র ছিল?

৭৭। মিনু সকাল ৯ টা থেকে ৯ ঘন্টা বাইরে ছিল। সে কখন বাড়ি ফেরে?

৭৮। একটি বাক্সে ১০ টি কুড়ি টাকার নোট, ৪ টি দশ টাকার নোট ও ৩ টি দুই টাকার নোট আছে। ঐ বাক্সে মোট কত টাকা আছে?

৭৯। মিতার কাছে ১৩০ টাকা ছিল। সে ঐ টাকার ১/১৩ অংশ দিয়ে একটি পুতুল কিনল। তার কাছে আর কত টাকা রইল?

৮০। দাদার বয়স নাতির বয়সের ৭ গুণ। দাদার বয়স ৬৩ বছর হলে, নাতির বয়স কত?

৮১। তমা মিনার চেয়ে ৫ বছরের বড়। মিনার বয়স ১৭ বছর হলে, তমার বয়স কত?

৮২। একটি শ্রেণিতে ৭২ জন ছাত্র আছে। প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে কয়টি বেঞ্চ লাগবে?

৮৩। রানার কাছে ৮ টি কুড়ি টাকার নোট আছে। সে তার থেকে তমাকে ৪ টি কুড়ি টাকার নোট দিল। এখন রানার কাছে আর কত টাকা রইল?

৮৪। মতি রাত ১০ টায় ঘুমাতে যায় এবং সকাল ৭ টায় ঘুম থেকে ওঠে। সে কতক্ষণ ঘুমায়?

৮৫। রানার কাছে ৯০ টাকা ছিল। সে ঐ টাকা থেকে ৩০ টাকা দিয়ে তিনটি খাতা ও ৪২ টাকা দিয়ে দুটি বই কিনল। এখন তার কাছে আর কত টাকা রইল?

৮৬। এক ব্যক্তির দৈনিক আয় ১২০ টাকা ও দৈনিক ব্যয় ১০০ টাকা। সে সপ্তাহে কত টাকা সঞ্চয় করে?

৮৭। একটি গোয়ালে ১৫ টি গাভি ছিল। তার থেকে ৩ টি গাভি বিক্রি করা হলো। প্রতিটি গাভি ৫ লিটার দুধ দিলে ঐ গাভিগুলো মোট কত লিটার দুধ দিবে?

৮৮। একটি বলের ২০ টাকা। একটি ব্যাটের দাম ৩০ টাকা। ৪ টি বল ও ৩ টি ব্যাট কিনতে মোট কত টাকা লাগবে?

৮৯। প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা। তুমি ৫ কেজি আলু কিনে দোকানীকে ২ টি একশ টাকার নোট দিলে কত ফেরত পাবে?

৯০। একটি ট্রেনে ৫০০ জন যাত্রী ছিল। প্রথম স্টেশনে ১৫০ জন নেমে গেল এবং পরবর্তী স্টেশন থেকে ৩২৫ জন যাত্রী উঠলো। এখন ঐ ট্রেনে কত জন যাত্রী হলো?

৯১। মিনা ৩ দিন আগে হাসপাতালে গিয়েছিল। ঢাকায় যাওয়ার ২ দিন আগে তার জ্বর হয়। আজ রবিবার হলে তার কবে জ্বর হয়েছিল?   

৯২।  একটি শ্রেণিতে ৪০ জন ছাত্র আছে। প্রত্যেকে ৫ টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে?

৯৩। তোমার কাছে ২০০ টাকা আছে। তার মধ্যে ৫ টি ২০ টাকার নোট। বাকিগুলো ৫ টাকার নোট। পাঁচ টাকার নোট কয়টি?

৯৪। একটি শ্রেণিতে ৩০ জন ছাত্র আছে। প্রত্যেকে ১০ টাকা করে চাঁদা দিলে যত টাকা ওঠে ঐ টাকাগুলো ৫ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয় টাকা পাবে?

৯৫। একটি গোয়ালে ১৫ টি গাভী আছে। দাদু আরো ৩ টি গাভী কিনলেন। প্রতিটি গাভী ৪ লিটার করে দুধ দিলে ঐ গাভীগুলো মোট কত লিটার দুধ দিবে?

৯৬। যাহ্রা ২৫০ টাকা নিয়ে বাজারে গেল। সে ঐ টাকা থেকে ১০০ টাকা দিয়ে ৩ জোড়া পুতুল, ৯০ টাকা দিয়ে ১ হালি খাতা কিনল। এখন তার কাছে আর কত টাকা রইল?

৯৭। যাহ্রার স্কুল সকাল ৮ টা থেকে ৬ ঘন্টা স্কুল হয়। তার স্কুল কখন ছুটি হয়?

৯৮। ১৬ টাকা হালি দরে ১ হালি ১ জোড়া কলার দাম কত?

৯৯। মিনার টাকা রানার টাকার ১২ গুণ। মিনার ১৪৪ টাকা থাকলে রানার কত টাকা আছে?

১০০। ৩২ টাকা দরে ৯ টি কলা কিনে দোকানীকে ২ টি ৫০ টাকার নোট ও ৫টি ২০ টাকার নোট দিলে কত ফেরত দিবে?

Model Test

সব মডেলের 

পূর্ণমান : ৫০     সময় : ৫০ মিনিট


Model Test - 01 

বাংলা - ১৫

১। জাতীয় পতাকা তৈরির নিয়মাবলী লিখ। ৫

২। শব্দার্থ লিখ : স্রোত, হেলা, প্রচণ্ড, ফের, বিখ্যাত, সঞ্চয়, মুগ্ধ, মিষ্টি।

৩। বাক্য রচনা কর: লোকসান, উৎসব, জানমাল, কিচিমিচি, মুক্তিযুদ্ধ, সুন্দরবন।

৪। যুক্তবর্ণ ভেঙে ৩ টি করে শব্দ লিখ : ম্ম,    ম্ব,    ক্ত,   ষ্ঠ,   স্ব,   দ্দ,   গ্ধ,    র্ব।

৫। ১০ টি ফুল ও ফলের নাম লিখ।

৬। প্রশ্নের উত্তর দাও :

ক) আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম কী?

খ) আমাদের রণসঙ্গীতের রচয়িতার নাম কী?

গ) জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি লিখ।

ঘ) রণসঙ্গীতের প্রথম লাইনটি লিখ।

English - 15

1. Write the rhyme "Parts of the Body"

2. Write Word meaning: Partner, Introduction, Illustration, Conversation, Primary, Design, Editor, Sentence.

3. Make sentences: Happy, Good, Colour, Face, School, Open. Close.

4. Do English: হাতি, নকশা, খাদ্য, স্পর্শ করা, রং করা,  রংধনু, বাক্য, বাগান।

5. Answer the question:

a) When do you get up?

b) What do you do in the morning?

c) What do you do in the afternoon?

6. Translate into English:

ক) আমার দিকে তাকাও।

খ) একটি পতাকা আঁক।

গ) আমার বল কোথায়?

ঘ) একটি মাছ আঁক এবং সাদা রং করো।

ঙ) তোমার মাথা ছোঁও।

গণিত - ২০

১। যোগ কর: ৮৪২৩ + ৩৪৬+৫৭+৫ =

২। বিয়োগ কর: ৮০৪২ - ৫৪৩৮ =

৩। গুণ কর: ২৫৪ * ২৭ =

৪। মাণসাঙ্ক :

ক) দৈর্ঘ্য পরিমাপের একক -----------।          খ) ১ মাস ২ ‍দিন = ---------------দিন।

গ) ৩ জোড়া ১ টি = ---------------- টি।            ঘ) ১ মিটার = ------------- সেন্টিমিটার।

ঙ) ৬৫ মিনিট = -----------ঘন্টা ------------ মিনিট।  চ) ত্রিভুজের কোণ -------------- টি।

৫। ফাঁকা ঘর পূরণ কর:

ক) --------- + ১২ = ২১।                খ) ৩২ + ----------- = ৪২।    গ)  ১২ + ১২ = ---------

ঘ) ২৫ - ------------= ১২।              ঙ) ---------  - ১৫ = ৪০।         চ)  ২০ - ১৯ = --------

৬। রানার কাছে ৮ টি দশ টাকার নোট আছে। সে তার থেকে ৫ টি দশ টাকার নোট কঙ্কাবতীকে দিল। এখন রানার কাছে আর কত টাকা রইল? ৩

৭। অর্পা ৮৫ টাকা দিয়ে একটি বই কিনল। সে দোকানীকে ১ টি  ৫০ টাকার নোট ও ২ টি ২০ টাকার নোট দিল। সে কত টাকা ফেরত পাবে? ৩

৮। সাদমান ৭২ টাকা নিয়ে ডিম কিনতে গেল। প্রতিটি ডিমের দাম ৯ টাকা হলে, সে ঐ টাকা দিয়ে কয়টি ডিম কিনতে পারবে? ৩


Model Test - 02

বাংলা - ১৫

১। “বিজায় দিবস” সর্ম্পকে ৫ টি বাক্য লিখ। ৫

২। শূণ্যস্থান পূরণ কর:( পাঠ্য বই অনুসারে) ৫

ক) ------------- অমিকে মধু খেতে দিল।     

খ) হঠাৎ নদী থেকে উঠে এলো এক ------------।

গ) -------- চারটি সাদা পাপড়ি- ঠিক যেন একটি প্রজাপতি।

ঘ) ------------ বাদল নামে, নদী ভরো ভারো।

ঙ) গাছের শাখায় শাখায় -------------- করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি।

৩। যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লিখ:  ক্ষ,  ঞ্চ,   ণ্ঠ                ৩

৪। বানান শুদ্ধ কর : পুরষ্কার,   আচল।  ২

English - 15

1. Write a Paragraph in 5 sentences on "Your Class Teacher" 5

2. Write correct and meaningful sentences: 5

a) tiger / other / eats/ animal.

b) her/ does/ for / Rima / what / family / do?

c) everyday/ farmer/ vegetables / sells/  the.

d) long/ a/ is/ white / with / bear / this / hair.

e) a / make / many / week / how / days?

3. Fill in the gaps based on your 'English For Today Class 2' 5

a) On Monday, Rima --------------------- the seeds.

b) Three --------------- are yellow.

c) His legs are ------------------.

d) Our sides are ---------------.

e) Everyday the goose ------------------.

গণিত - ২০

১। নিচের সংখ্যাগুলোর মান নির্ণয় কর : ৮৭,  ৩০৭।                          ২

২। শূণ্যস্থান পূরণ কর : ২*২ = ৪

ক) ৭, -------------, -----------------, ২৮, -----------------, ----------------, ৪৯, ৫৬।

খ) ৪০, ------------, ৩২, ---------- , ------------- , ২০, -------------, ১২, ৮।

৩। খালিঘর পূরণ কর :  ৫

ক) ------------ + ৮ = ৯।                    খ) ৭ *  ------------- = ৬০।

গ) ৯১ মিনিট = ------------ঘন্টা ---------- মিনিট।

ঘ) উপর থেকে এবং পাশ থেকে দেখতে চতুর্ভুজ -----------------।

ঙ) ৭০০০ গ্রাম = --------------------- কিলোগ্রাম।

৩। বিকালে মাঠে শিশুরা খেলছিল। পরে আরো ১৯ জন শিশু মাঠে এলো। ফলে মাঠে মোট ৬৩ জন শিশু হলো। প্রথমে মাঠে কতজন শিশু খেলছিল?   ৩

৪। রহমান মেলার একটি দোকান থেকে ৮৭ টাকা দিয়ে একটি পুতুল ও ৩৫ টাকা দিয়ে একটি খেলনা গাড়ি কিনল। দোকানদারকে সে ২ টি ১০০ টাকার নোট দিল। সে কত টাকা ফেরত পাবে?           ৩

৫। একটি প্যাকেটে ৪ টি চকলেট আছে। ইমন ৪ প্যাকেট চকলেট ৮ জন শিশুর মধ্যে সমানভাগে ভাগ করে দিল। প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পেল?        ৩


Model Test - 03

বাংলা - ১৫

১। “আমি হব” কবিতার শেষ ৮ লাইন কবির নামসহ লিখ।                                       

২। বাংলাদেশের ”শীত ঋতু” সম্পর্কে ৪ টি বাক্য লিখ।                                              

৩। সংক্ষেপে উত্তর দাও :                                                                                        ০৩

ক) বাংলাদেশের স্বাধীনতার ডাক কে দিয়েছিলেন?

খ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ডাক নাম কী?

গ) একটি জাতীয় পতাকার দৈর্ঘ্য ১৫২ সেন্টিমিটার হলে এর প্রস্থ কত?

৪। শব্দার্থ লিখ : শহিদ,  মুক্তিযুদ্ধ, নবান্ন, সততা।                                                             ০২

৫। শুণ্যস্থান পূরণ কর:                                                                                                     ০২

ক) পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,            খ) মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়

---------------------------------------------।           --------------------------------------------।

English - 15

1. Write the name of o8 (Eight) parts of the human body.                  04

2. What do you do in the morning and evening?                                04

3. Make sentences: X-ray,  Sun,  Zoo.                                                03

4. Write in words; 14, 28, 39,  19.                                                        02

5. Translate into English:                                                                      02

ক) তুমি কেমন আছো?                            খ) আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি।

গণিত - ২০

১। শুন্যস্থান পূরণ কর :                                                                          ০২

ক) ৪৭ - ------------- = ১৮।                    খ) ৭২ ÷ ৮ = -----------।

২। ৩ এবং ৬ এর ক্রমবাচক সংখ্যা লিখ।                                              ০২

৩। বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাও :                                              ০২

৪৭,  ২৭, ৮৪, ৩৬, ৯৩, ৫০, ৭২

৪। ক) তরল পদার্থের আয়তন পরিমাপের একক কী?                               ০১

খ) সময় পরিমাপের একক কী কী?                                                          ০২

৫। নিচের আকৃতিগুলোর নাম লিখ:                                                         ০২

বৃত্ত =                                                                বর্গ =

৬। একটি ৫০ গ্রামের বাটখারা, একটি ২০ গ্রামের বাটখারা ও তিনটি ১০ গ্রামের বাটখারা মিলে কত গ্রামের বাটখারা হবে?                                                                  ০৪


Model Test - 04

বাংলা - ১৫

১। কবির নামসহ “আমাদের দেশ” কবিতাটি মুখস্থ লিখ। ৪

২। শূণ্যস্থান পূরণ কর : ৪

ক) আমাদের উচিত --------------------------------পথে চলা।

খ) মৌমাছি ফুল থেকে মধু ------------------- করে।

গ) বাংলাদেশের একেক ঋতুতে একেক ---------------- দেখা যায়।

ঘ) মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য অনেক মানুষ ----------------- দিয়েছে।

৩। সংক্ষেপে উত্তর দাও : ২

ক) কে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন?                 

খ) মা রাগ করে কী বলবেন?

৪। শব্দার্থ লিখ :             

কুল, চীরল, সঞ্চয়, ধরণী 

৫। মিষ্টি গন্ধে মন ভরিয়ে দেয়-এমন তিনটি সাদা ফুলের নাম লিখ। ১.৫

৬। বাক্য রচনা কর : ১.৫

তরতর, নবান্ন

       English - 15

1. Write the name of the following shapes : 3

 =


=



=



=


2. Make sentences : 3

Umbrella, Mouth, Another

3. Write the opposite words: 3

Tall,  Thin,  Big

4. Translate in to English : 2

ক) সে সকালে মুখ ধোয়।

খ) আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি।

5. Write the name of seven days of the week.  3.5

6. Translate in to Bangla : 1.5

a) Open the door.

b) Go to your seat.

c) A goose lays eggs.

গণিত - ২০

১। শূণ্যস্থান পূরণ কর : ১

৪,  ৮,  ১২ ,  ----------,  ২০ ,  ----------,  ------------,  ৩২,  ৩৬,  -------------,  ৪০।

২। সময় নির্ণয় কর : ২

৮০ মিনিট = -------------------ঘন্টা  ---------------- মিনিট।

৩। নিচের জিনিসগুলোর আকৃতি উল্লেখ কর :  ২

ইট =                                                                গ্লাস =

৪।  ৪৭ সংখ্যায়  ৪ ও ৭ এর স্থানীয়মাণ নির্ণয় কর : ২

৫। কথায় লিখ : ৪

৬৫ =                            ৮৭ =                            ৭৫ =                            ৯৫ =

৬। রুমু থেকে ঝুমু ৮ বছরের বড়। ঝুমুর বয়স ২৪ বছর হলে, রুমুর বয়স কত? ৩

৭। কাজল প্রতিদিন একটি বই পড়ে। যদি সে একদিনে ৮ পৃষ্ঠা পড়ে, তবে সে এক সপ্তাহে কত পৃষ্ঠা পড়বে? ৩

৭। ঘড়িতে কয়টা বাজে?   ৩

৮। বাবার ৫৬ টাকা আছে। তিনি ঐ টাকা তাঁর পরিবারের ৭ জনকে সমানভাবে  দিতে চান। প্রত্যেকে কত টাকা করে পাবে? ৩  

                    Model Test - 05

                                    বাংলা - ১৫


১। বাংলাদেশের জাতীয় কবি সম্পর্কে ৪ টি বাক্যের একটি অনুচ্ছেদ লিখ। ০৪

২। নিচের শূণ্যস্থান পূরণ কর : ০৩

ক) যারা মধুর চাক কাটেন তাদের বলে -----------------।

খ) কামিনী ও হাসনাহেনা ফুলের রং ---------------------।

গ) আষাঢ় ও ------------------- মাস নিয়ে বর্ষা ঋতু।

৩। যুক্তবর্ণগুলো ভেঙে লিখ এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি কর: ০৩

ঞ্চ, ষ্ণ, ন্ত।

৪। বানান শুদ্ধ করে লিখ: অনুস্টান,  ঝাকড়া                     ০২

৫। কবির নামসহ “ আমাদের ছোট নদী” কবিতার প্রথম ২ লাইন লিখ। ০২

English - 15

1. Write Four Sentences about your Mother: 04

2. Write correct and meaningful sentences using the words given below : 03

Lion, Window, Colour

3. Answer the questions: 03

a) How many colours are in a rainbow?

b) Which shape has three sides?

c) When do we take breakfast?

4. Write word meaning into Bangla: 05

Count, Listen, Model, Square, Rainbow.

গণিত - ২০

১। নিচের সংখ্যাগুলোর স্থানীয়মাণ লিখ:০২

৮৯ =             ৬৬ =

২। খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ কর : ০৩

ক) -------------- + ২৮ = ৮৫         খ) ৬৮ -  -------------- = ২৯।

৩। খালিঘর পূরণ কর : ০৫

ক) ----------------  ÷ ৫ = ১৫।            খ) ----------------- × ৯ = ৫৪।

গ) ৭৬ মিনিট = ------------------ঘন্টা  ---------------------- মিনিট।

ঘ) ১/২ হলো ২/৩ এর -----------------------------------।

ঙ) ২ কেজি + ১০০ গ্রাম + ৯০০ গ্রাম = ---------------------- কেজি।

৪। একজন লোক ৬৪ টাকা দিয়ে কিছু ডিম কিনল। যদি একটি ডিমের দাম ৮ টাকা হয়, 

তাহলে সে কতটি ডিম কিনতে পারবে? ০৫

৫। রনির ১৬ টাকা ছিল  এবং তার বাবা  তাকে আরও ২৭ টাকা দিলেন। রনি একটি দোকানে 

গিয়ে  ২০ টাকা দিয়ে একটি কলম ও ১৭ টাকা দিয়ে একটি পেন্সিল কিনল। তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? ০৫


Model Test - 06

গণিত - ২০

১। কথায় লিখ : ০২

৮০৮৫২ =

৭/৯ =

২। অঙ্কে লিখ : ০২

বারো হাজার সাত শত ত্রিশ =

তিন-পঞ্চমাংশ =

৩। ক) যোগ কর : ৪৮৭৫ + ২৩৪ + ৮৭ + ২ =                                ০২

     খ) বিয়োগ কর : ৫০৬০৭০ - ৪০৫০৬০ =

৪। ফাঁকা ঘর পূরণ কর : ০২

ক)  ---------- + ৫০ = ৭১।          গ)   ৯০ -  --------- = ৮১।

খ) ৩২ +  ------ = ৫৭।               ঘ) --------  -   ১২ = ২৪।

৫। মাণসাঙ্ক : ০৩

ক) ১২০০ গ্রাম = -------- কেজি ------------- গ্রাম।

খ) ৫ দিন ১ মাসের ---------- অংশ।

গ)  ১১০ মিনিট = ----------- ঘন্টা -------------  মিনিট।

৬। মিনা রানার চেয়ে ৫ বছরের বড়। মিনার বয়স ৩১ বছর হলে,রানার বয়স কত? ০৩

৭। তুমি একজন দোকানদার। তোমার কাছে ২ টি ৫০ গ্রাম, ৩ টি ২০ গ্রাম, ৪ টি ১০ গ্রাম ও ৫ টি ৫ গ্রামের বাটখারা আছে। তুমি কীভাবে ৯৫ গ্রাম ওজন করবে? ০৩।

৮। একটি শ্রেণিতে ১১২ জন ছাত্র আছে। প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে, তাদের কয়টি বেঞ্চ লাগবে? ০৩।

English - 15

1. Write the rhyme " Parts of the body" 04

2. Write word meaning into Bangla: 02

Circle, Beautiful, Close, Rectangle.

3. Make Sentence : 03

Make, Draw, Seat.

4. Correct the spelling : 02

Tabil, Fryday, Tryangle, Farmar.

5. What do you do in the morning? 02

6. Do English : 02

ক) মাছ পানিতে বাস করে।

খ) তোমার আসনে ফিরে যাও।

বাংলা - ১৫

১। “আমাদের দেশ” কবিতার প্রথম ৪ লাইন কবির নামসহ লিখ : ০৫

২। শব্দার্থ লিখ : ০২

হাঁক, ধুম, অঞ্চল, ক্ষতি।

৩। বাক্য রচনা কর : ০৩

উৎসব, তালপুকুর, কিছুক্ষণ।

৪। পাঠ্য বই অনুসারে শূণ্যস্থান পূরণ কর : ০২

ক) শহরের চারপাশে ------------ খনন করা দরকার।

খ) মেয়েরা --------------- নিয়ে হাজির হলো।

গ) -------------- দেশের গৌরব।

ঘ) হেমন্ত ঋতুতে একটু একটু করে ---------- পড়তে থাকে।

৫। প্রশ্নের উত্তর দাও : ০২

ক) কে, কখন স্বাধীনতার ডাক দেন?

খ) নবান্ন উৎসব কী?

৬। ৪ টি পিঠার নাম লিখ: ০১


Model Test - 07

গণিত - ২০

১। কথায় লিখ : ০২

৮০৫০৪ =

৫/৯ =

২। অঙ্কে লিখ : ০২

পাঁচ হাজার তিন শত এক =

দুই -পঞ্চমাংশ =

৩। ক) যোগ কর : ৮৫৭২ + ২৮৩+ ৪০ + ২ =                                ০২

     খ) বিয়োগ কর : ৪০৫০৬০ - ৩০৪০৫০ =

৪। ফাঁকা ঘর পূরণ কর : ০২

ক)  ---------- + ১৭ = ২৫।          গ)   ৩২ -  --------- = ২৭।

খ) ১৯ +  ------ = ২৯।               ঘ) --------  -   ১২ = ১২।

৫। মাণসাঙ্ক : ০৩

ক) ২৫০০ গ্রাম = -------- কেজি ------------- গ্রাম।

খ) ২৫ মাস =  ---------- বছর ------------- মাস।

গ)  ত্রিভুজের তিন কোণের সমষ্টি ------------------।

৬। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭১ বছর। পিতার বয়স ৫৯ বছর হলে, পুত্রের বয়স কত ? ০৩

৭। ৪ টি প্লেটের প্রতিটিতে ৮ টি করে আপেল ধরলে, ঐ প্লেটগুলোতে মোট কয়টি আপেল ধরবে? ০৩।

৮। প্রতিটি বলের দাম ১২ টাকা। তুমি ৮ টি বল কিনে দোকানীকে ১০০ টাকা দিলে কত ফেরত পাবে? ০৩।

English - 15

1. Write the rhyme " Animals" 04

2. Write word meaning into Bangla: 02

Primary, Partner, Famous, Calendar.

3. Make Sentence : 03

Make, Garden, Yellow.

4. Correct the spelling : 02

Circl, Avobe, Gooes, Hapy.

5. What do you do in the afternoon and evening? 02

6. Do English : 02

ক) তোমার আসনে ফিরে যাও।

খ) পা নির্দিষ্ট কর।

বাংলা - ১৫

১। “আমি হব” কবিতার শেষ ৪ লাইন কবির নামসহ লিখ : ০৫

২। শব্দার্থ লিখ : ০২

জানমাল, রবি, শহিদ, রূপ।

৩। বাক্য রচনা কর : ০৩

থোকা থোকা, মুক্তিযোদ্ধা, রাখাল।

৪। বিপরীত শব্দ লিখ : ০২

উপকার, সুন্দর, পরিস্কার, জয়

৫। প্রশ্নের উত্তর দাও : ০২

ক) কঠিন কাজ কীভাবে সহজ হয়ে যায়?

খ) মৌমাছি কী কাজ করে?

৬। ৪ টি ঋতুর নাম লিখ: ০১


Model Test - 08

গণিত - ২০

১। কথায় লিখ : ০২

৯৮০৫৪ =

৩/৫ =

২। অঙ্কে লিখ : ০২

ত্রিশ হাজার পাঁচ শত তিন =

দুই -সপ্তামাংশ =

৩। ক) যোগ কর : ৪৭৫২ + ৮৪৩ + ২১ + ৪ =                                ০২

     খ) বিয়োগ কর : ৩০৪০৫০ - ২০৩০৪০ =

৪। ফাঁকা ঘর পূরণ কর : ০২

ক)  ---------- + ২১ = ৩২।          গ)   ৩৫ -  --------- = ২৭।

খ) ৪৫ +  ------ = ৫২।               ঘ) --------  - ১১ = ২২।

৫। মাণসাঙ্ক : ০৩

ক) ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে ------------- বলে।

খ) ১১০ মিনিট  =  ---------- ঘন্টা ------------- মিনিট।

গ)  ১/৪ হলো ১/২ এর ---------------------------।

৬। মা ও মেয়ের বয়সের সমষ্টি ৮০ বছর। মেয়ের বয়স ১৭ বছর হলে, মায়ের বয়স কত ? ০৩

৭। মিনা ৭২ টাকা নিয়ে বাজারে গেল। প্রতিটি ডিমের দাম ৮ টাকা হলে, সে কয়টি ডিম কিনতে পারবে? ০৩।

৮। ইভা বাজারে গিয়ে ৫০ টাকার মাছ, ৪৫ টাকার কলা ও ৪০ টাকার পটল কিনল। সে দোকানীকে ৪ টি ৫০ টাকার নোট দিলে কত ফেরত পাবে? ০৩।

English - 15

1. Write the rhyme "Days of the week" 04

2. Write word meaning into Bangla: 02

Editor, Design, Famous, Calendar.

3. Make Sentence : 03

Make, Class, Happy.

4. Correct the spelling : 02

Tabel, Sircle, Windo, Tryangle.

5. How many colours are there in a rainbow? What are they? 02

6. Do English : 02

ক) আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি।

খ) একটি সুখী বিড়াল আঁক।

বাংলা - ১৫

১। “আমাদের দেশ” কবিতার শেষ ৪ লাইন কবির নামসহ লিখ : ০৫

২। শব্দার্থ লিখ : ০২

হেলা, ফলে, রবি, শত্রু।

৩। বাক্য রচনা কর : ০৩

মুনাজাত, আহরণ, মৌয়াল।

৪। বানান শুদ্ধ কর : ০২

মুক্তিজুদ্ধ, বঙবন্ধু, কাঠাল, জৈষ্ঠ

৫। প্রশ্নের উত্তর দাও : ০২

ক) আমরা কোন পথে চলতে চাই?

খ) সুন্দরবনের বাঘের নাম কী?

৬। ৪ টি টক ফলের নাম লিখ: ০১


Model Test - 09

গণিত - ২০

১। কথায় লিখ : ০২

৩০৫০২ =

৫/৭ =

২। অঙ্কে লিখ : ০২

বারো হাজার পাঁচ শত তিন =

অর্ধেক=

৩। ক) যোগ কর : ৪৮৭৫ + ২৩৪ + ২৭ + ৮ =                                ০২

     খ) বিয়োগ কর : ৪০৭০ - ৯৯৯ =

৪। ফাঁকা ঘর পূরণ কর : ০২

ক)  ---------- + ২৭ = ৩২।          গ)   ২৭   --------- = ২১।

খ) ------- ÷ ৫  = ২১।                 ঘ)  ৯  ÷ ----------- = ৩।

৫। মাণসাঙ্ক : ০৩

ক) ওজন পরিমাপের একক -----------------------।

খ) ১২০ পয়সা  =  ---------- টাকা ------------- পয়সা।

গ)  ১/৪ এর তিন টুকরা হলো  ১/২ এর ---------------------------।

৬। রুমুুর থেকে ঝুমু ৭ বছরের বড়। ঝুমুর বয়স ২১ বছর হলে, রুমুর বয়স কত ? ০৩

৭। মিনার বাবা দৈনিক ৪ ঘন্টা কাজ করেন। তিনি ১ সপ্তাহ ৪ দিনে কত ঘন্টা কাজ করেন? ০৩।

৮। প্রতিটি বইয়ের দাম ২০ টাকা। তুমি ৮ টি বই কিনে দোকানীকে ২ টি ৫০ টাকার নোট ও ৪ টি ২০ টাকার নোট দিলে কত ফেরত পাবে? ০৩।

English - 15

1. Write 4 sentences about "Yourself" 04

2. Write word meaning into Bangla: 02

Garden, Rhyme, Goat, Sell.

3. Make Sentence: 03

.Happy, Close, Fat.

4. Rearrange the jumble letters : 02

rhtee, opne, toga, elylow.

5. How many shapes are there at Mr.Shape? What are they? 02

6. Do English : 02

ক) একটি মাছ আঁক এবং সাদা রং করো।

খ) আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি।

বাংলা - ১৫

১। “সুন্দরবন” সর্ম্পকে ৫ টি  বাক্য লিখ : ০৫

২। শব্দার্থ লিখ : ০২

বেলা, হেলা, আলসে, বাগ।

৩। বাক্য রচনা কর : ০৩

পোহানো, কুমার, গান।

৪। এলোমেলো বর্ণ  সাজাও: ০২

ছগা, গানবা, বজিস, মাদিদা।

৫। প্রশ্নের উত্তর দাও : ০২

ক) মৌয়াল কাদের বলে?

খ) সুন্দরবনের বাঘের নাম কী?

৬। সুন্দরবনের ৪ টি প্রাণীর নাম লিখ: ০১


Model Test - 10

গণিত - ২০

১। কথায় লিখ : ০২

৯০৮১৫২ =

৩/৭ =

২। অঙ্কে লিখ : ০২

বাহাত্তর হাজার সাত শত এক =

অর্ধেকের অর্ধেক =

৩। ক) গুণ কর : ৮৯০৫ X ৯৭ =                                ০২

     খ) ভাগ কর : ৭২৭৫ ÷ ১২ =

৪। ফাঁকা ঘর পূরণ কর : ০২

ক)  ---------- + ২১ = ৪২।          গ)   ৩২ +  --------- = ৫১।

খ) ------- ÷ ৮  = ৮।                  ঘ)  ৩৬  ÷ ----------- = ৯।

৫। মাণসাঙ্ক : ০৩

ক) একটি ফিতাকে সমান চার ভাগ করলে এর প্রতি ভাগকে ------- বলা হয়।

খ) ৯০০০ মিটার = -------------কিমি.

গ)  ত্রিভুজ বা চতুর্ভজের প্রতিটি সরল রেখাকে ----------- বলে।

৬। মা ও মেয়ের বয়সের যোগফল ৮০ বছর। মায়ের বয়স ৬৫ বছর হলে, মেয়ের বয়স কত ? ০৩

৭। প্রতি শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে ২ টি পেন্সিল ও ১ টি খাতা পুরস্কার দেওয়া হবে। ‍৫টি শ্রেণির জন্য কতটি পেন্সিল ও খাতা প্রয়োজন হবে? ০৩

৮। ত্রিভুজ কাকে বলে? চিত্র এঁকে দেখাও? ০৩

English - 15

1. Write 4 sentences about "Your afternoon and evening activities" 04

2. Write word meaning into Bangla: 02

Word, Sentence, Monkey, Group.

3. Make Sentence: 03

.Beautiful, Everyday, Rainbow.

4. Correct the seplling : 02

Thusday, Squre, Gran, Famyly.

5. Answer the question: 02

a) When does Kaniz get up?

b) Where does Anita Sarkar go after breakfast?

6. Do English : 02

ক) শুক্রবার ছুটির দিন।

খ) আমার বল কোথায়?

বাংলা - ১৫

১। “ আমি হব ” শেষ ৪ লাইন কবির নামসহ লিখ : ০৫

২। শব্দার্থ লিখ : ০২

সৎপথ, রূপালি, রাতদুপুর, মুগ্ধ।

৩। বাক্য রচনা কর : ০৩

মুক্তিসেনা, বাঁকে বাঁকে, বিখ্যাত।

৪। শূণ্যস্থান পূরণ কর (পাঠ্যবই অনুসারে): ০২

ক) দুখু মিয়ার গান শুনে সবাই ----------- হতো।

খ) পুলের উপর -------------- বাজে।

গ) বাংলাদেশ ----------------- দেশ।

ঘ) জাতীয় পতাকার দৈর্ঘ্য ১৫২ সেমি হলে, প্রস্থ -------------সেমি।

৫। প্রশ্নের উত্তর দাও : ০২

ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় কী থাকবে?

খ) পাখি তৃণলতা আনে কেন?

৬। প্রথম ৪ টি ঋতুর নাম লিখ: ০১


Model Test - 11

গণিত - ২০

১। কথায় লিখ : ০২

৪৯৫২০ =

৩/৫ =

২। অঙ্কে লিখ : ০২

একুশ হাজার সাত শত =

তিন-সপ্তমাংশ =

৩। ক) গুণ কর : ৮৯০৫ X ৯৭ =                        ০২

     খ) ভাগ কর : ৯৬৯৭ ÷ ১২ =

৪। ফাঁকা ঘর পূরণ কর : ০২

ক)  ---------- + ২ = ২৮।          গ)   ৯০   --------- = ২৮।

খ) ------- ÷ ৭  = ৭।                  ঘ)  ৩২  ÷ ----------- = ৮।

৫। মাণসাঙ্ক : ০৩

ক) ১/৪ এর দুই টুকরা হলো ১/২ এর -------------।

খ) ৮০০০ মিটার = -------------কিমি.

গ)  ১০ পয়সা ১ টাকার -------------- অংশ।

৬। মিনা ৭৫ টাকা দিয়ে একটি বই কিনে দোকানীকে ২ টি ৫০ টাকার নোট দিলে সে কত ফেরত পাবে ? ০৩

৭। একটি শ্রেণিতে ৩৬ জন ছাত্র আছে। প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে, তাদের কয়টি বেঞ্চ লাগবে? ০৩

৮। মিনার বাবা দৈনিক ৫ ঘন্টা কাজ করেন। তিনি এক সপ্তাহ ৩ দিনে কত টাকা আয় করেন? ০৩

English - 15

1. Write 4 sentences about "Your morning activities" 04

2. Write word meaning into Bangla: 02

Partner, Favourite, Hobby, Under.

3. Make Sentence: 03

Noise, Picture, Thin.

4. Correct the seplling : 02

Testbook, Goolden, Famus, Drow.

5. Answer the question: 02

a) When do you get up?

b) Which shapes have four sides?

6. Do English : 02

ক) শুক্রবার সপ্তাহের শেষ দিন।

খ) তারা মাঠে খেলা করে।

বাংলা - ১৫

১। “ট্রেন ” কবিতার প্রথম ৮ লাইন কবির নামসহ লিখ : ০৫

২। শব্দার্থ লিখ : ০২

অন্ধকার, অনুষ্ঠান, আহরণ, কণ্ঠ।

৩। বাক্য রচনা কর : ০৩

সঞ্চয়, চিকচিক, ঘাঁটি।

৪। যুক্তবর্ণ ভেঙে ৩ টি করে শব্দ গঠণ কর: ০২

ষ্ঠ, ঞ্জ

৫। প্রশ্নের উত্তর দাও : ০২

ক) ভবনের আঁকার ও আয়তন অনুযায়ী জাতীয় পতাকার মাপ লিখ।

৬। সুন্দরবনের ৪ টি প্রাণীর নাম লিখ: ০১

Model Test - 12

গণিত - ২০

১। কথায় লিখ : ০২

 ৯৪৮৭২ =

৭/৯ =

২। অঙ্কে লিখ : ০২

চুরাশি হাজার পাঁচ শত =

তিন-চতুর্থাংশ =

৩। ক) গুণ কর : ৭০৯০ X ৪৭ =                                ০২

     খ) ভাগ কর : ৫২৫৭ ÷ ১৩ =

৪। ফাঁকা ঘর পূরণ কর : ০২

ক)  ---------- + ৭ = ৩২।        গ)   ৪৫   --------- = ৪১।

খ) ------- X ৮  = ৩২।             ঘ)  ৪৫  ÷ ----------- = ৯।

৫। মাণসাঙ্ক : ০৩

ক) ত্রিভুজের বাহু -------------টি।

খ) ৪০২৩ সংখ্যাটিতে ২ এর স্থানীয়মান -------------------.

গ)  ১৯ এর ক্রমবাচক রূপ -------------- ।

৬। একটি পাত্রে ৫ টি আপেল ধরে। এরূপ ১০৫ টি আপেলের জন্য কয়টি পাত্র লাগবে? ০৩

৭। ৪ টি বাক্সেরে প্রতিটিতে ৮ টি চকলেট আছে। ঐ চকলেটগুলোতে মোট কয়টি চকলেট আছে? ০৩

৮। ৮ টি প্যাকেটের প্রত্যেকটিতে ৭ টি করে বিস্কুট আছে। ঐ বিস্কুটগুলোকে ৪ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে? ০৩

English - 15

1. Write 4 sentences about "Your grandmother" 04

2. Write word meaning into Bangla: 02

Action, Beginning, Afternoon, Alphabet.

3. Make Sentence: 03

Read, About, Fine.

4. Correct the seplling : 02

Blu, Anser, Eiht, Diner.

5. Answer the question: 02

a) Who are Kaniz's friends?

b) Where does a monkey live?

6. Do English : 02

ক) হ্যাঁ, এটা হয়।

খ) রিমা সোমবারে বীজে পানি দেয়।

বাংলা - ১৫

১। “শীতের সকাল ” সম্পর্কে  ৫ টি বাক্য লিখ : ০৫

২। শব্দার্থ লিখ : ০২

মুক্তিসেনা, মিষ্টি, বেশ, ফলে।

৩। বাক্য রচনা কর : ০৩

প্রতিদিন, পিলপিল, ঝাঁকড়া।

৪। বানান শুদ্ধ কর: ০২

কুড়ে, জাতিয়, কৃঞ্চচূড়া, সন্ধা

৫। প্রশ্নের উত্তর দাও : ০২

ক) কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল?

খ) বাঁকে বাঁকে কী বয়ে যায়?

৬। খামারের ৪ টি প্রাণীর নাম লিখ: ০১


Model Test - 13

গণিত - ২০

১। কথায় লিখ : ০২

 ৯০৮০৫৩ =

৫/৭ =

২। অঙ্কে লিখ : ০২

তিন লক্ষ সাত =

তিন-পঞ্চমাংশ =

৩। ক) গুণ কর : ৪০৯০ X ৩৫ =                                ০২

     খ) ভাগ কর : ৬৫৬৭ ÷ ১৩ =

৪। ফাঁকা ঘর পূরণ কর : ০২

ক)  ---------- + ৭ = ৫২।        গ)   ৪৫   --------- = ৩৯।

খ) ------- ÷ ৭  = ৮।                 ঘ)  ৪৮  ÷ ----------- = ৬।

৫। মাণসাঙ্ক : ০৩

ক) ১০০০ এ ১০০ আছে --------------------টি।

খ) এঁকে দেখাও : ঘনক --------------

গ)  ১৮ এর ক্রমবাচক রূপ -------------- ।

৬।মনির কাছে ৯ টি ২০ টাকার আছে। সে তার থেকে ৫ টি ২০ টকার নোট অমিকে দিল। এখন মনির কাছে আর কত টাকা রইল? ০৩

৭। রানার কাছে ১০০ টাকা আছে। বাবা তাকে আরও ৯০ টাকা দিলেন। রানা একটি দোকানে গিয়ে ৩২ টাকা দিয়ে একটি খাতা এবং ৫০ টাকা দিয়ে একটি কলম কিনল। এখন তার কাছে আর কত টাকা রইল? ০৩

৮। মিমির কাছে ১২০ টাকা আছে। সে তার থেকে ২০ টাকা জুনুকে দিল। অবশিষ্ট টাকা ৪ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? ০৩

English - 15

1. Write 4 sentences about "Your Class room" 04

2. Write word meaning into Bangla: 02

Hello, Square, National, Regular.

3. Make Sentence: 03

Happy, Vase, Nest.

4. Correct the seplling : 02

Abut, Colplet, Partnar, Circl

5. Answer the question: 02

a) What does a goose lay?

b) What does a tiger eat?

6. Do English : 02

ক) বিকালে আমি আমার বন্ধুর সাথে খেলি।

খ) শনিবার শুক্রবারের পরে আসে।

বাংলা - ১৫

১। “বিজয় দিবস ” সম্পর্কে  ৫ টি বাক্য লিখ : ০৫

২। শব্দার্থ লিখ : ০২

প্রবেশ করা, ঝাঁক, খনন, খরতর।

৩। বাক্য রচনা কর : ০৩

নবিজি, কৌশল, বিশ্রাম।

৪। যুক্তবর্ণ ভেঙে ৩টি করে শব্দ তৈরি কর: ০২

ক্ষ, প্ত

৫। প্রশ্নের উত্তর দাও : ০২

ক) পিঠা বানাতে কী কী লাগে?

খ) কোন কোন ফুলে গন্ধ নেই?

৬। শীত ঋতুর একটি বৈশিষ্ট্য লিখ: ০১